শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

৭১৪ শিশুর কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একসঙ্গে ৭১৪ শিশুর কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ ধ্বনিত হয়েছে।

উপজেলার ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ১৯ মিনিটের সেই কালজয়ী ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধু সাজে সজ্জিত শিশুদের কণ্ঠে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ উচ্চারিত হওয়ার পর হেলিপ্যাড মাঠ যেন পরিণত হয় রেসকোর্স ময়দানে।

আর ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে যায় ১৯৭১ সালের ৭ই মার্চের সেই প্রদীপ্তময়ক্ষণে। তাদের ভাষণে মুগ্ধ হন অতিথি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ উপস্থিত সর্বস্তরের মানুষ। এদিন বঙ্গবন্ধুর উনিশ মিনিটের সেই ভাষণ পুরোটাই মুখস্থ করে এসেছিল ১০২ টি শিক্ষার প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থী।

শিশুদের ভাষণ শেষে বঙ্গবন্ধুর ভাষণের এক হাজার ১০৮ শব্দ সংবলিত বেলুন প্ল্যাকার্ডের সঙ্গে ওড়ানো হয়। পরে ৭ মার্চের ভাষণের শব্দমালা নিয়ে শব্দ শোভাযাত্রা নামের ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শেষ হয়। পরে শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, বঙ্গবন্ধু হৃদয়ে উৎসারিত ১ হাজার ১০৮ শব্দমালার সুনিপুণ বুনন বাঙালি জাতিকে দিয়েছে স্বাধীনতা মাতৃভূমি ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ। তাই কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে ৭ ই মার্চের ভাষণ তাদেরকে আত্মস্থ করানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category