রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

৩ কোটি টাকার বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে তহসিলদারের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

এক আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ::ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভরনিয়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ ভুক্তভোগী পরিবাররা ।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি বিক্ষোভ
ঘন্টাব্যাপী করেছে ভরনিয়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ভুক্তভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বক্তব্যে বলেন, ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সদস্য মাইনুদ্দিন কাবুলসহ বেশ কয়েকজন ৩০০ পরিবারের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্বসাৎ করে আশ্রয়ন প্রকল্প ঘর বিতরন করেন।

তারা আরও বলেন, উক্ত বিবাদীরা এলাকার সহজ সরল ব্যক্তিকে বিপদে ফেলে জিম্মি করে প্রভাব দেখিয়ে এসব অর্থ আত্বসাৎ করেন। তবে ওই এলাকায় ৮০টি পরিবারের মাঝে অর্থের বিনিময়ে ঘর বুঝিয়ে দেন ইউপি ভূমি সহকারী কর্মকর্তা আতাউর রহমান। অবশিষ্ট টাকা তারা বিভিন্ন ভাবে বন্টন করে নেয়। 

অর্থ দিয়ে সুবিধা না পাওয়া ভুক্তভোগীরা মানববন্ধনে বলেন,আমরা আমাদের পাওনাকৃত টাকা চাইতে গেলে বিবাদীগন এতোই ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার কারণে কোন ব্যক্তি’কে মূলায়ন করে না। এমনকি হুমকিও প্রদান করেন। 

শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন। এটা আদৌ সত্য না। আমি এটার সাথে জড়িত না। 

এ বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউরের সাথে কথা বললে তিনি জানান সব ষড়যন্ত্র।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার বলেন, আমি ইতিমধ্যে এ বিষয়ে শুনেছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category