বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

৩’শ পিচ ইয়াবা ও সুইচ গিয়ার সহ ডিবির জালে আটক-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

নিজস্ব প্রতিনিধি :: এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি। এসময় রনির হাতে থাকা হাতলযুক্ত সুইচ গিয়ার চাকুর আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার দিনগত রাতে গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়নে অভিযান চালাতে গিয়ে এ হামলার শিকার হন ডিবি পুলিশের ৩ সদস্য । আহতরা হলেন পটুয়াখালী গোয়েন্দা শাখায় কর্মরত এএসআই সাইদুর রহমান,কনেস্টবল তানভীর ও মাহাফুজ। যদিও ওই অভিযানে মাদক ব্যবসায়ী মো. রনি হাওলাদার (৩০)কে আটক করেছেন ডিবি। এর আগে ডিবির একটি অভিযানে রনিকে আটক করা হলেও তিনি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যান।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি একেএম আজমল হুদা বলেন-র্দীঘদিন ধরে অভিযোগ রয়েছে গলচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল রনি নামের ওই যুবক।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে উল্লেখিত ইউনিয়নে অভিযান চালান তারা। মঙ্গলবার গভীর রাতে ৩ নং ওয়ার্ডের বড়চত্রা এলাকার মো. হাবিবুর রহমানের বাড়ীর সামনে রনিকে আটক করে দেহ তল্লাশি চালালে তার শরীর থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার হয়। আটকের সময় রনির সঙ্গে থাকা হাতলযুক্ত সুইচ গিয়ার চাকু নিয়ে দায়িত্বরত পুলিশকে এলোপাতারি আঘাত করে পালাবার উদ্যোশ্যে দৌড়ঝাপের এক পর্যায় একটি পরিত্যক্ত জলাশয়ে ঝাপ দেন। ডিবির সদস্যরাও এসময় ওই জলাশয়ে ঝাপ দিয়ে রনিকে আটক করেন। রনি এসময় পুলিশের হাত থেকে পালাতে ধস্তাধস্তিও করেন।

জানা যায়, এর পূর্বে ডিবির সদস্যরা মাদকসহ রনিকে আটক করেছিলেন। কিন্তু রনি কৌশলে পুলিশের হাত কড়া নিয়ে পালিয়ে যান বলে জানান পুলিশের একটি সুত্র। রনি ওই এলাকার রেজাউল হাওলাদার ওরফে মাসুদের ছেলে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিষয়টি গনমাধ্যমে নিশ্চিৎ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category