মোঃ লুৎফর রহমান (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা আসনে জয়ের হ্যাট্টিক করেছেন বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা। রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান।
২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে সর্বশেষ ফলাফলে নৌকা প্রতীকে ২ লক্ষ ২০ হাজার ৮’শ ৭৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন- ১০৯৩৮ ভোট ; সোনালি আঁশ প্রতীকের উশ্যেপ্রু মারমা পেয়েছেন-৯৫২৬ ভোট ; আম প্রতীকের মোহাম্মদ মোস্তফা পেয়েছেন- ৮৪৫৬ ভোট।
খাগড়াছড়ির সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৯৬টি। ভোট কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায় শতকরা ৪৯.৯৮% ভোট পড়েছে। আঞ্চলিক ভৌগোলিক পরিস্থিতিজনিত আতঙ্কে ১৯টি কেন্দ্রে শূন্য ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে পানছড়ির ১১টি, লক্ষীছড়ির ৫টি, দীঘিনালার ৩টিসহ ১৯টি শূন্য কেন্দ্রে কোন ভোট না পড়া ভোট সংখ্যা ২১৩৮৪ টি । মোট বৈধ ভোটের সংখ্যা ২,৪৯,৭১৬টি এবং বাতিলকৃত ভোট ৭,৮৫৮টি। ব্যালট পেপারযোগে প্রাপ্ত ভোট-২,৫৭,৬৯৪ টি।
খাগড়াছড়ি আসনে বিভিন্ন উপজেলার ভোটের ফলাফল : দীঘিনালা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে – ৪০,৭৪৫ ভোট ; সোনালী আঁশ প্রতীক- ৩৬০ ভোট ; লাঙ্গল প্রতীক- ১,৮৪৮ ভোট এবং আম প্রতীক পেয়েছে- ৫৫৫ ভোট।
খাড়াছড়ি সদর উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে -৩৮,০৫৮ ভোট ; সোনালী আঁশ প্রতীক- ৩,০০১ভোট; লাঙ্গল প্রতীক ২,০৯০ভোট এবং আম প্রতীক-৬৯৬ভোট।
লক্ষীছড়ি উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে- ৯,২৮৯ ভোট; সোনালী আঁশ প্রতীক- ৩০০ ভোট ; লাঙ্গল প্রতীক – ১৯৭ ভোট এবং আম প্রতীক- ৭২ ভোট।
মানিকছড়ি উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে- ২৭,২০১ ভোট; সোনালী আঁশ প্রতীক -৭২৫ ভোট ; লাঙ্গল প্রতীক ১,২৮৬ ভোট এবং আম প্রতীক- ১,৪৯৬ ভোট।
গুইমারা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে- ২৭,২০১ ভোট ; সোনালী আঁশ প্রতীক- ৭২৫ ভোট ; লাঙ্গল প্রতীক – ১,২৮৬ ভোট এবং আম প্রতীক- ১,৪৯৩ ভোট ।
মাটিরাঙ্গা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে- ৪১,৬২২ভোট ; সোনালী আঁশ প্রতীক -৬২৪ ভোট ; লাঙ্গল প্রতীক -৩,০৩৫ ভোট এবং আম প্রতীক- ৩,১৫০ভোট।
পানছড়ি উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে- ১২,৯ ৬০ ভোট ; সোনালী আঁশ প্রতীক-২০৩ ভোট ; লাঙ্গল প্রতীক – ৫২৮ ভোট এবং আম প্রতীক- ১৩২ভোট।
রামগড় উপজেলায় নৌকা প্রতীক পেয়েছে- ২৪,১৩১ভোট ; সোনালী আঁশ প্রতীক – ৫৭৩ ভোট ; লাঙ্গল প্রতীক -৬৩৮ ভোট এবং আম প্রতীক-১,৭৬৩ ভোট।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার ৯ টি উপজেলায় ভোটার ৫ লক্ষ ১৫ হাজার ৪’শ ১৯। তন্মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৯১হাজার ৩’শ ৯৪ ; দীঘিনালায় ৮৮হাহার ৩’শ ৭৭ ; লক্ষীছড়িতে ২১হাজার ১’শ ৮৫ ; মহালছড়িতে ৩৫ হাজার ৯’শ ২৩ ; মানিকছড়িতে ৫৪ হাজার ১’শ ৭৯ ; গুইমারায় ৩৪ হাজার ৬’শ ৫২ ; মাটিরাঙ্গায় ৮৮ হাজার ৭’শ ৬০ ; পানছড়িতে ৫৫ হাজার ৯৭ এবং রামগড় উপজেলায় ৪৫ হাজার ৮’শ ৫২।