২৪ ঘন্টা টেলিভিশনের উপদেষ্টা মোঃ হাদিউল ইসলামের বড় বোন ইন্তেকাল
২৪ ঘন্টা টেলিভিশনের উপদেষ্টা মোঃ হাদিউল ইসলামের বড় বোন মোছাঃ রেজিয়া খাতুন তিনি আজ ১০ ই মার্চ ২০২৫ ইং রোজ (সোমবার) ৯.৩০ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
২৪ ঘন্টা টেলিভিশনের উপদেষ্টা মোঃ হাদিউল ইসলাম তিনি জানান,বিভিন্ন জনিত রোগের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।এমতাবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পরে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠেন।পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনাকে বাসায় রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। হঠাৎ আজ সকাল ০৯:০০ মিনিটের সময় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যান পরপারে।উনার মৃত্যুকালে আনুমানিক বয়স হয়েছিল,৭৫ বছর।
মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও নাতি পুতিসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
২৪ ঘন্টা টেলিভিশনের উপদেষ্টা মোঃ হাদিউল ইসলামের বড় বোনের মৃত্যুর সংবাদটি তিনি নিজে ফোন করে কাঁন্নাজড়িত কন্ঠে জানিয়েছেন,২৪ ঘন্টা টেলিভিশনের সাব-এডিটর ও জাতীয় শেষ সংবাদ পত্রিকার বার্তা-সম্পাদক শেখ সেলিম রেজাকে।
২৪ ঘন্টা টেলিভিশনের উপদেষ্টা মোঃ হাদিউল ইসলামের বড় বোনের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন,জাতীয় শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচ,এফ,এম,জাহাঙ্গীর হোসেন,২৪ ঘন্টা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় শেষ সংবাদ পত্রিকার সম্পাদক শেখ জাকির হোসেন,জাতীয় শেষ সংবাদ পত্রিকার বার্তা-সম্পাদক শেখ সেলিম রেজা,২৪ ঘন্টা টেলিভিশনের ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন,জাতীয় শেষ সংবাদ চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধি বাবলু বড়ুয়া,সিনিয়র রিপোর্টার ও ২৪ ঘন্টা টেলিভিশনের নিউজ উপস্থাপিকা হেলালী চৌধুরী দিপা,স্টাফ রিপোর্টার এলিজা পারভীন লিজাসহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জানাজা অনুষ্ঠিতর সময়:-
আজ বিকাল ৫ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পর্ব খন্ড গ্রামের পৌর ৫ নং ওয়ার্ডের নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে জানাজার নামাজ পড়া হবে, উক্ত যানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।