বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৬ বছর পর সাংবাদিকদের সাথে জামাতে ইসলামির মত বিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

এ কে আজাদ রানীশংকৈল প্রতিনিধি ::ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জামায়াতে ইসলামী দীর্ঘ ১৬ বছর পর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের দক্ষিণ পাড়া দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সেক্রেটারী মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ সরকার , দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category