বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

১৪ বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

১৪ বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগাঁ) প্রতিনিধ:-বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৪ বিজিবি’র দায়িত্বে ২টি জেলার ৯টি আসনের ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে চলেছে।একই সাথে বিজিবি’র মূল দায়িত্ব হিসেবে চোরাচালান প্রতিরোধে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ১৪ বিজিবি।এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২ টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মেডিঃ সহঃ মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের জনৈক বক্কর মাস্টার এর ইটের ভাটার সামনে কাচাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।সিজার মূল্য-৬২,৮০০/- টাকা।

এছাড়াও ৫ ফেব্রুয়ারি ৩ টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল মালিকবিহীন অবস্থায় ১০,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।যার সিজার মূল্য-২০,৮০,০০০/-টাকা।সর্বমোট সিজার মূল্য-২১,৪২,৮০০/-টাকা।

নিবার্চনী দায়িত্বপূর্ণ পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ,দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক,পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category