আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ)আসনে ড.জান্নাত আরা তালুকদার হেনরী দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খান এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। শনিবার সকালে সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.জান্নাত আরা তালুকদার হেনরীর সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক বাসভবনে-ফুলেল ও শুভেচ্ছা ও অভিনন্দন জানান -১ নং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক খান,কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ সাইদুর রহমান,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ রেজাউল করিম,ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সদস্য মোঃ শফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ উজ্জ্বল খান,সাধারণ সম্পাদক রুহুল আমিন,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা এব ইউপি সদস্যদের অনেকে উপস্থিত ছিলেন।
এসময়ে-নৌকা মার্কায় মনোনয়ন পাওয়া ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি বলেন – বঙ্গবন্ধুরকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক মনোনয়ন দেওয়ায় তার প্রতি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এখন আপনার সকল প্রকার মতভেদ ভূলে আগামী ৭ জানুয়ারি-২০২৪ সাল সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন সকল ভোটারদের কেন্দ্র আসার আহবান জানান ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট চান। দলমত নির্বিশেষে ঐক্যবদ্যভাবে সবাইকে নৌকা প্রতিকে দিতে বলবেন। আমাদের আসনটি জননেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিবো ইনশাআল্লাহ।