বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

হামলার মামলায় কুড়িগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ‌ পাঁচ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে, নিজ নিজ বাড়িতে পৃথক অভিযানে চিলমারী উপজেলায় চার আওয়ামী লীগ নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ। আজ শ্রমিকলীগ নেতা  আসাদুজ্জামান মাসুদ (৪৬) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

গতকাল দিনভর অভিযান চালায়।  আটককৃতরা হ‌লো- রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লী‌গের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস্য রায়হানুল ইসলাম বিজু ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস্য হাফিজুর রহমান।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category