বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম নামে এক মাহুতের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

কোটালীপাড়া প্রতিনিধি:: মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় হাতি ও অপর এক মাহুতকে আটক করেছে পুলিশ।নিহত নজরুল ইসলাম বাড়ি কুড়িগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাতি দিয়ে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার পোলসাইর গ্রামের বিভিন্ন স্থানে হাতি নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিলেন হাতির মাহুত নজরুল ইসলাম। পোলসাইর গ্রামের বাজারে টাকা তোলার সময় হটাৎ মাহুত নজরুল ইসলাম কে শুর দিয়ে পেচিয়ে আছাড় মারে হাতিটি। আছড়ে মাটিতে ফেলানোর পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের উপর পারা দেয়।

এসময় ঘটনাস্থলেই মাহুতের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হাতি এবং হাতির অপর মাহুত কে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক হাতি ও অপর মাহুত কে আটক করে।

এসময় নিহত মাহুত নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় লোকজন বলেন, সকালে উপজেলার পোলসাইর গ্রামের বিভিন্ন স্থানে হাতি নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিলেন হাতির মাহুত নজরুল ইসলাম। পোলসাইর গ্রামের বাজারে টাকা তোলার সময় হঠাৎ মাহুত নজরুল ইসলামকে শুর দিয়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। আছড়ে মাটিতে ফেলার পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের ওপর পাড়া দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা হাতি এবং হাতির অপর মাহুতকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক হাতি ও অপর মাহুতকে আটক করে। নিহত মাহুত নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘাতক হাতি এবং অপর এক মাহুতকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।খ@খ#খহ হাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category