রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৭ Time View

রফিকুল ইসলাম(রিফাত)হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি:
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ফাহিম (১৮)
নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ সংলগ্ন আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাহিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ফটিকা গ্রামের মকবুল আলী মিস্ত্রী বাড়ির মৃত শফিউল আলমের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মাদ্রাসা ছাত্র ফাহিম পড়াশোনা বন্ধ করে দিয়ে এক ইলেকট্রিক (বিদ্যুৎ) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলো। ঘটনার দিন সকালেও আলমপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তার অন্যান্য সহকর্মীদের সাথে কাজ করছিল। এ সময় অসতর্কতাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে একটি বেসরকারি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঐদিন বাদে এশা নিজ বাড়ির হাসমত আলী চৌধুরী জামে মসজিদ মাঠে নিহত ফাহিমের জানাজার নামাজ শেষে রাত সাড়ে আটটার দিকে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category