শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

হরিপুরে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা আসামি প্রতিবেশী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আব্দুল জব্বার ::ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁও মুন্সিপাড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলায় প্রতিবেশী আবসর প্রাপ্ত বিজিবি হাবিলদার আঃ হাকিম কে ৭ নং আাসামি বানিয়ে ১৫ দিন জেলা খাটানোর ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানাগেছে,পৈতৃক সূত্রে পাওয়া জমি ভাগ বন্টনে দিক নির্ণয়ে অসন্তুষ্টি কারণে বিবাদ সৃষ্টি হলে শুকুরদি(৭৩) ও আঃ রসিদ( ৫৭) আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করে, এরপরই শুরু হয় তাদের মামলা মামলা খেলা একে একে ৪ টি মামলায় দায়ের হয় যার মামলা নং ১২৫/২৪,২২১/২৪,১১৯/২৪,৩৬৬/২৪ এর মধ্যেই নাম জড়িয়ে দেয় প্রতিবেশীদের, আঃ রশিদের দায়ের করা জি আর ১২৫/২৪ নং মামলার জালে জড়িয়ে অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদারকে ১৫ দিন জেলে থাকতে হয়েছে, এ-ই নিয়ে উদ্বিগ্ন এলাকা বাসী।

ভুক্তভোগী আঃ হাকিম বলেন শুকুরদি ও তার ভাই আঃ রশিদ জমির দ্বন্দ্বে মারামারি হলে শুকুরদির পরিবার হরিপুর হাসপাতালে ভর্তি হয়, আমি প্রতিবেশী হিসেবে তাদের খোঁজ খবর নিতে হাসপাতালে যাই এইটাই আমার দোষ, এবং ব্যক্তিগত আক্রশে রশিদ আমাকে মামলায় জড়িয়ে দেয়।

এছাড়াও, শুকুরদির দায়ের করা মামলায় নাম জড়িয়ে যায় প্রতিবেশী আঃ রহমান ও ছেলে সাজ্জাদের।
দু ভাইয়ের জমি ভাগ বন্টনে দিক নির্ণয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মামলার আতংকে দিন পার করছে গ্রামবাসী এটির দ্রুত সমাধানের দাবি সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category