মোছাঃ নিছফা আক্তার :: হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো: শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার বাহুবল সার্কেল, হবিগঞ্জ।