সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা

নবীগঞ্জ,হবিগঞ্জ প্রতিনিধি:-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক্সকাভেটর দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৩ ডিসেম্বর)সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,উপজেলার ফার্মবাজার এলাকার উর্বর ধানী কৃষিজমিতে অনুমতি ছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল।খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।অভিযানে ২নং ভাকৈর ইউনিয়নের বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুরশাহ ফকির পুত্র জামাল শাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৭(ক)ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় দুইটি ট্রাক্টর মাটি জব্দ করে নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।যা পরে পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন,অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।এতে উর্বর জমির ক্ষতি হয় এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়।এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category