এলিজা পারভীন লিজা,স্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করেন বাংলাদেশের গাজীপুর ২ আসনের সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। বিজয় র্যালিটি বাংলাদেশের গাজীপুর টঙ্গী সরকারি কলেজের সামনে আসলে বাধা দেন আওয়ামিলীগ দলীয় প্রার্থী জাহিদ আহসান রাসেলর সমর্থক। আজকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টা নিশ্চিত করেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। গাজীপুর ২ আসনকে সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত করতে গাজীপুর ২ আসনের প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে ট্রাক মার্কায় জনগণের কাছে ভোট চেয়েছেন,এবং সুস্থ সুন্দর পরিবেশে যাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং গাজীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন।