রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

স্ত্রীকে যৌন পল্লীতে বিক্রির চেষ্টার মামলায় আটক-১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭ Time View

সাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি:-
নাটোরের লালপুর থেকে সরকারি চাকরিজীবী পরিচয়ে মানবপাচার,ধর্ষণ ও প্রতারণার মামলায় চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা থানার হারদী গ্রামের আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (২ ডিসেম্বর-২৩) দিবাগত রাতে নাটোরের লালপুর উপজেলার হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার র‍্যাব-৫. সিপিসি-২ নাটোর এর সদস্যরা।
গ্রেফতার কৃত শাহারিয়ার নাফিজ ইমন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে বলে জানা গেছে। শুক্রবার (২২ ডিসেম্বর-২৩) সকালে র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে সাংবাদকর্মীদের মাঝে জানান,আসামি আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিজ ইমন তার পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী পরিচয়ে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে একাধিকবার ধর্ষণ ও পরবর্তীতে প্রতারণামূলক নাটক সাজিয়ে বিয়ে করেন। এরপর ভিকটিমকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টা করেন।

পরবর্তীতে ভিকটিমের মা বিষয়টি জানতে পেরে বাদী হয়ে রাজবাড়ীর পাংশা থানায় ধর্ষণ,প্রতারণা এবং পাচারের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে আসামি আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন আত্মগোপনে চলে যান। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৫ বরাবর অধিযাচনপত্র দেন। এর প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরইধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল,৫টি সিমকার্ড এবং নগদ ৮ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category