শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সোনার বাংলা পরিবহনের বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত আহত- ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে সোনার বাংলা পরিবহণের একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছলে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী।

এক লোক এ ঘটনায় আহত হয় বাসে থাকা অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশস্কাজনক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধা করে পাঠানো হয় সদর হাসপাতালে।

বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category