মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া ও সোনামসজিদ এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে সাতটি বিদেশি পিস্তল,১৩টি ম্যাগজিন ও ২৯৩ রাউন্ড গুলিসহ রুমি বেগম নামে এক নারীকে আটক করেছে রহনপু্র ব্যাটালিয়ান ৫৯ বিজিবি।বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮.৩০ টার দিকে ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ বিওপি’র উপ-অধিনায়ক এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার করেছে এবং আটক করেছে এক মহিলা ব্যবসায়ীকে। বিজিবি সূত্র জানায়,অস্ত্র পাচারের গোপন সংবাদ পেয়ে উপ-অধিনায়ক এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে চাকপাড়া ও সোনামসজিদ বিওপি’র টহল দল বুধবার রাত ৮.৩০ টার দিকে ১৮২/৬- এবং ১৮৪/৪ এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে চাকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি বিদেশী পিস্তল, ২৯৩ রাউন্ড গুলি,১৩ টি ম্যাগজিন ৩৫ বোতল ফেন্সিডিল,উদ্ধার হয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি।