সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম–এর ৪৫ তম বার্ষিক
বাবলু বড়ুয়া,চট্টগ্রাম ব্যুরো প্রধান:-আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.)সকাল ১১.৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম,চট্টগ্রাম–এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
সভায় বক্তারা আঞ্জুমান মুফিদুল ইসলামের মানবিক কার্যক্রম, সমাজসেবা,শিক্ষা ও দাতব্য কার্যক্রমে প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।বক্তারা সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)উপ-পুলিশ কমিশনার(এস্টেট এন্ড ডেভলপমেন্ট)জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী,বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংগঠনের সহ-সভাপতি মোহাম্মাদ ইউসুফ সদার,জনাব শামসুল আলম শামীম,অধ্যাপক কাজী মাহাদাত হোসেন, নির্বাহী সদস্য,আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস),মুহাম্মদ মনসুর সিকদার,হরমুজ শাহ বেলাল মোহাম্মদ ওসমান গনি,নিজাম উদ্দিন মাহমুদ হোসেন ও সংগঠনের আজীবন সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।