বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সীতাকুণ্ড প্রেসক্লাবে প্রতিবন্ধী, সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধি :: ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা  এবং বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে, ইপসার একেএম মফিজুর রহমান অডিটোরিয়াম, ইপসা-এইচআরডিসি সীতাকুণ্ড ক্যাম্পাসে, প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সরকারি কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ, অধিকার  জলবায়ু পরিবর্তন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা  কে.এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা   কর্মকর্তা ডা: নূর উদ্দীন,সীতাকুণ্ড উপজেলার  কৃষি কর্মকর্তা মো: হাবিবুল্লাহ, সীতাকুন্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরী,উপজেলা  শিক্ষা অফিসার মো: গোলাম রহমান চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সমর রনজন নাথ। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইপসার এরিয়া ম্যানেজার তোফায়েল হোসেন,।

 রেডিও সাগর গিরির  স্টেশন ইনচার্জ  সঞ্জয় চৌধুরী পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইপসা  প্রোগ্রাম অফিসার মাহিনুল ইসলাম মাহিম। অনুষ্ঠানটি আর্থিক সহযোগিতায় করেছেন গ্লোবাল গ্রীনগ্রান্টস ফান্ড।এর পরপর দুপুর ১২ টায়সীতাকুণ্ডে প্রতিবন্ধী ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা এবং বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে গ্লোবাল গ্রীনগ্রান্টস ফান্ড এর সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ, অধিকার জলবায়ু পরিবর্তন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
ইপসা সীতাকুণ্ড এরিয়া ম্যানাজার তোফায়েল হোসেন এর সভাপতিত্বে এবং রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরীর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা প্রোগ্রাম অফিসার মাহিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম ফোরকান আবু, এম হেদায়েত, সহ- সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন অনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি,বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য দিদার হোসেন টুটুল, কামরুল ইসলাম দুলু, নির্দেশ বড়ুয়া, বাবুল মিয়া বাবলা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category