সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

সীতাকুণ্ড কিউআর কোড সংযুক্ত নাগরিক সনদ,চারিত্রিক সনদ,ওয়ারিশ সনদ সিস্টেম উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৭ Time View

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি::সীতাকুণ্ডে ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ সহ অন্যান্য সনদ যেন কেউ জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানি শিকার না হন সে লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম উদ্ভোধন করা হয়েছে,এখন থেকে সেবা প্রার্থীগণ ওয়েবসাইট থেকে কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন। সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা যাচাই করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট থেকে সনদ/প্রত্যয়ন নম্বর ব্যবহার করে সনদ/প্রত্যয়ন যাচাই করা যাবে।

রবিবার ৭ জুলাই উপজেলা হল রুমে কিউআর কোডযুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম এর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব এসএম আল মামুন, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-৪।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল আলম চৌধুরী চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম; আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড, চট্টগ্রাম; সৌমিত্র চক্রবর্তী, সভাপতি, সীতাকুণ্ড প্রেস ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে. এম. রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং সনদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এম রফিকুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন উদ্যোগটি বাস্তবায়ন করেন। উদ্যোগটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন বদিউল আলম, মেয়র, সীতাকুন্ড পৌরসভা; এইচ এম তাজুল ইসলাম নিজামী, চেয়ারম্যান, ১নং সৈয়দপুর ইউপি; মোঃ রেহান উদ্দিন, চেয়ারম্যান, ২নং বারৈয়াঢালা ইউপি; এস.এম রেজাউল করিম, চেয়ারম্যান, ৪নং মুরাদপুর ইউপি; ছাদাকাত উল্লাহ, চেয়ারম্যান, ৫নং বাড়বকুন্ড ইউপি; মোঃ শওকত আলী, চেয়ারম্যান, ৬নং বাঁশবাড়িয়া ইউপি; মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, চেয়ারম্যান, ৭নং কুমিরা ইউপি; মনির আহমদ, চেয়ারম্যান, ৮নং সোনাইছড়ি ইউপি; মোঃ নাজীম উদ্দিন, চেয়ারম্যান, ৯নং ভাটিয়ারী ইউপি; সালাউদ্দীন আজীজ, চেয়ারম্যান, ১০নং সলিমপুর ইউপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category