সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

সীতাকুণ্ডে কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান করছেন ইপসা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৪ Time View

সীতাকুণ্ড প্রতিনিধি::দেশে প্রতিবছর বেকার যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মাথা পিছু আয় কমছে। যদি তাদের একটি অংশ চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটে তাহলে উদ্যোক্তা তৈরির পথ মসৃণ হবে। মাথা পিছু আয় বৃদ্ধি পাবে এর জন্য সরকারের সাথে যৌথ উদ্যোগে জনগণের দোরগোড়ায় গিয়ে কাজ করছে ইপসা।

২০২৪ সালে সফল উদ্যোক্তাদের সম্মানিত করতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) উদ্যোক্তা সম্মাননা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।

সোমবার (২৪ জুন) ইপসার বীর মুক্তিযোদ্ধা এ. কে.এম মফিজুর রহমান মিলনায়তনে সমন্বিত কৃষি ইউনিট এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। উদ্যোক্তাদের মাঝে সনদপত্র,সম্মাননা স্মারক, পুরস্কার প্রদান করা হয়।

ইপসার সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন মোঃ সাইদ আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তহমিনা আরজু।

সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম সরোয়ার ও কৃষি কর্মকর্তা মিহির মজুমদার ও মৎস্য কর্মকর্তা সাদমান সাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সীতাকুন্ড – ইডিপি এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মোঃ মহসিন মিঞা, আরএমটিপি প্রজেক্ট মানেজার ডা: ইমাম মোঃ আবু হেনা, সিভিক কনসোর্টিয়াম প্রজেক্ট ম্যানেজার শাহ সুলতান শামীম।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় ছয়জন সফল খামারীকে সম্মাননা প্রদান করা হয়। ছয় উদ্যোক্তা হলেন, শামীমা আক্তার, সায়রা আমীন, জায়েদা বেগম, নুর উদ্দিন, বাপ্পি, আবু তাহের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category