রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট  

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

২৯ নভেম্বর ২০২৩ আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ -সলঙ্গা একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট। নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেছেন রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীবৃন্দরা ।
 
কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আসছেন। এবারো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন-রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আমার বাসায় ভীড় করছেন। তারা আমাকে নির্বাচন করতে বলেছেন। যেহেতু নেত্রী বলে দিয়েছেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। নির্বাচন করলে দলের কোনো বাধা নেই,তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল মনোনয়ন ফরম উত্তোলনের সত্যতা নিশ্চিত করে বলেন- কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ছাড়াও এই আসন থেকে মঙ্গলবার দিন পর্যন্ত ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category