২৬ নভেম্বর ২০২৩,আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ৬ টি সংসদীয় আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন অনেকে সংগ্রহ করে জমা দিলে শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন -৬ জন।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নৌকা প্রতিকে মনোনয়ন প্রাপ্তরা হলেন –
-সিরাজগঞ্জ-১(কাজিপুর)আসনে প্রকৌশলী তানভীর শাকিল জয়,সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনে ড.জান্নাত আরা হেনরী,সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ -সলঙ্গা একাংশ) আসনে ডাঃ মোঃ আব্দুল আজিজ,সিরাজগঞ্জ -৪(উল্লাপাড়া -সলঙ্গা একাংশ ) আসনে গাজী মোঃ শফিকুল ইসলাম,সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী -এনায়েতপুর একাংশ)আসনে মোঃ আব্দুল মমিন মন্ডল,সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) মোঃ চয়ন ইসলাম।
এদিকে দলীয় মনোনয়ন ঘোষনা হওয়ার সাথে সাথে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় মিষ্টি খাওয়া এবং আনন্দ -উল্লাস করেছে প্রার্থীর কর্মী- সমর্থকরা।