রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

সিরাজগঞ্জে নাট্য ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে গোলজার সভাপতি ভোলা সাধারণ সম্পাদক নির্বাচিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে নাট্য ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে গোলজার সভাপতি ভোলা সাধারণ সম্পাদক নির্বাচিত। দ্বি-বার্ষিক সম্মেলন সাধারণসভার প্রারম্ভে বাঙালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবার নিহত সকল শহীদ সদস্যদের এবং জাতীয় চারনেতা শহীদের  বিদেহী আত্মার প্রতি মাগফিরাত এবং শান্তি কামনা করা হয়। সেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা সহ এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন করা হয়-নাট্য অঙ্গনের ১৩ জন বিশিষ্ট নাট্যকারদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।”মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হোক”- এই শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের আয়োজনে –

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর-২০২৩) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহেরর শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়াম – উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন –  সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান সামাদ। বার্ষিক সাধারণ সভায় ২০২১হতে ২০২৩ খ্রীঃ এর আয়-ব্যয় হিসাব সমূহের রিপোর্ট পেশ করেন – সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ।দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় সভাপতি মোঃ হাফিজুর রহমান সামাদ মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা মাধ্যমে-সভায় সর্বসম্মতিক্রমে সাবজেক্ট কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবুকে দায়িত্ব অর্পণ করা হয়। 
সুষ্ঠুভাবে কার্যনির্বাহী কমিটি গঠনে সাধারণ সভায় সকল নাট্য ফেডারেশন ভূক্ত সংগঠন হতে প্রার্থী হওয়ার আহবান করা হয়। 

এতে  বার্ষিক  সাধারণ  সভায় – সভাপতি ও সাধারণ সম্পাদক পদে  প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী না হওয়ায় সর্বসম্মতিক্রমে – ২০২৪- ২০২৫ খ্রীঃ এর জন্য নির্বাচিত করা হয় –

নাট্যাকার মোঃ গোলজার হোসেন কে সভাপতি এবং মোঃ সাইদুর রহমান ভোলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত  করা হয়। সহ-সভাপতি  পদে ইমরান মুরাদ,চিন্ময় সূত্রধর (রিপন),সহ-সাধারণ সম্পাদক পদে – মোঃ হোসেন আলী ছোট্ট সাংগঠনিক সম্পাদক মোঃ ছাম্মি আহমেদ আজমেরী,অর্থ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব,দপ্তর সম্পাদক আবীর পাল,প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। সন্মানিত নির্বাহী সদস্য – মোঃ হাফিজুর রহমান সামাদ,স.ম. আলাউদ্দিন,ফেরদৌস রবীন,আহমেদ শরীফ,মোঃ ফরিদুল ইসলাম সোহাগ,সুমন রাজ সরকার। 
দ্বি-বার্ষিক সাধারণ সভায় – বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগের বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবু, জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সভাপতি আসাদ উদ্দিন পবলু,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাবেক সভাপতি সাংবাদিক হীরক গুণ, সিরাজগঞ্জ সন্মিলিত সাংস্কৃতিক জোটের ইমরান মুরাদ, 
সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর, 
পথ নাট্য পরিষদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী,দূর্বার নাট্যগোষ্ঠীর সভাপতি স.ম.আলাউদ্দিন,সংগ্রামী নাট্যদলের সভাপতি আহমেদ শরীফ,জহির রায়হান গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ সাইদুর রহমান ভোলা,নাবিক নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ আশীক ইকবাল শামীম সহ অন্যান্য নাট্য সংগঠননেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category