সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত নার্সিং সুপারভাইজার রবিবার বেলা ৩ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমার জানাযার নামাজ সাতক্ষীরা সদর হাসপাতাল জামে মসজিদ ময়দানে এশার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমাকে রসুলপুর কবর স্থানে দাফন করা হয়। তিনি ১৯৯৪ সাল থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত ছিলেন এবং মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তার পিতা মরহুম সামসুজ্জামান সাতক্ষীরা সরকারি কলেজের কর্মরত ছিলেন।