সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

সাতক্ষীরা প্রেস ক্লাবে হামলা: সভাপতি-সাংবাদিকসহ আহত অন্তত ৩০

মাসুদ পারভেজঃ
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬১ Time View
Oplus_131072

সাতক্ষীরায় প্রেস ক্লাবের অভ্যন্তরীণ নেতৃত্ব বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রেস ক্লাবের সভাপতি সহ অন্তত ৩০ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের বেলাল হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমান, অনির্বানের সোহরাব হোসেনসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, এই হামলা পরিকল্পিতভাবে চালানো হয় এবং এর নেতৃত্বে ছিলেন প্রেস ক্লাবের একটি বিতর্কিত পক্ষের দাবি করা আবু সাঈদ ও আব্দুল বারী। তারা বহিরাগত সন্ত্রাসী ও মাদকাসক্তদের নিয়ে ক্লাবের বৈধ কমিটির ওপর হামলা চালায় বলে অভিযোগ।

আহত প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সভা করার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়। প্রায় ৩০ জনের বেশি আমাদের সদস্য গুরুতর আহত হয়েছেন।”

অন্যদিকে অভিযুক্ত আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

ঘটনার পর সাতক্ষীরার সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বর্তমানে প্রেস ক্লাব চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category