বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সাতক্ষীরায় ৩৪ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৩ Time View

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা র‍্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে হোসেন (৪৫)।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি নাজমুল হক জানান, র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটায় সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্যরা ইয়াবা কেনাবেচা করার উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্যে রাত আড়াইটার দিকে দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া সাকিনস্থ একটি দোতলা বিল্ডিংয়ের পূর্বে সলিং রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় ৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এসময় আসামিদের কাছ থেকে ৩৪ হাজার ইয়াবাসহ, ২ টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি ৬ চাকার ট্রাক এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকাসহ জব্দতালিকা মূলে উদ্ধার করে। জব্দ করা ইয়াবার বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৫০হাজার টাকা।

জব্দ করা আলামত ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category