শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সাতক্ষীরায় যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে জেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। বুধবার (১৭ জানুয়ারি) নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো: নূরে আলম । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম-আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মাঠপর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে বিশেষ আলোচনা করেন মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত মোহনা। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ১৪ টি ইউনিয়নের ৩০ জন যুব সদস্য ও জেলা নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category