সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

সাতক্ষীরার মানুষ আমাকে ভালবাসে বলে আমি আবারও নির্বাচিত হতে পেরেছি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সাতক্ষীরার মানুষ আমাকে ভালবাসে বলে আমি আবারও আপনাদের অভিভাবক হতে পেরেছি। আমাদের সাথে থেকে আপনারা ভোটে অংশ নিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। দ্বাদশ জাতীয় নির্বাচন একটি চ্যালেঞ্জ ছিল। সেটি আমরা অতিক্রম করেছি। আপনারা আমাকে নির্বাচিত করে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি আবারও নির্বাচিত হয়েছি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আরো বলেন, বিএনপি ঘরে বসে নানা অপ্রচার এবং অগ্নিকান্ড করেও সফল হতে পারেনি। তাদের এই কাজে আমরা নিন্দা জানাচ্ছি। আগামীতে তাদের এই অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না। আজকে বিশ্বের দরবারে শেখ হাসিনার উন্নয়ন এখন দৃর্শমান হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেকার যুবকদের জনশক্তিতে রূপান্তিত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন। বর্তমান সরকারের উন্নয়ন যদি বলতে হয় সারাদিনে শেষ করা যাবে না। চলমান উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমাদের জেলায় মেডিকেল কলেজ হয়েছে। সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ চার লেনের রাস্তার পাশ হয়েছে। দ্রæত সময়ে রেললাইনের কাজ শুরু হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়েছে। সাতক্ষীরায় অর্থনৈতিক জোন করা হবে। উন্নত ধরনের ফ্যাক্টরি করা হবে। এলাকার যুবক-যুবতীরা বেকার থাকবে না।
শনিবার (২৭ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম. রুহুল হক (এমপি)।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি), যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন (রতন)।
অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, সরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনারুল হক, সাংগঠনিক আরশাদ আলী, আসাদুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এদিকে, শুরুতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category