বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সাংবাদিক প্রান্ত পারভেজ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৪১ Time View

স্টাফ রিপোর্টার::রাজধানীর পল্লবীর চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাংলা টিভি’র রিপোর্ট প্রান্ত পারভেজকে পল্লবীর কুখ্যাত কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের হামলা, মিথ্যা মামলা ও পরিবারের সদস্যদের শীর্ষ সন্ত্রাসী দিয়ে গুম খুনের হুমকির ঘটনায় হামলাকারী এবং হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফ্রিল্যান্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও বৃহত্তর মিরপুরের সাংবাদিক বৃন্দ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত মানববন্ধনের প্রধান অতিথি বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজ এর নামে মিথ্যা মামলা, তার ওপর হামলা ও হুমকি দাতাদের ৭২ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হলে আগামীতে দেশের ৬৪ জেলায় আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও দুঃখ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের মাঠে আন্দোলন করতে হয় এটা খুবই দুঃখজনক।

এ সময় মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্স দেয়া হলেও সাংবাদিকদের কেন দেয়া হয় না? আগামীতে প্রতিটি সাংবাদিকের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্সের অনুমতি দেয়ার কথাও জানান তিনি।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মির আখতারুজ্জামান তারেক বলেন, ফোনে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দেয়ার পরেও এখনো গ্রেপ্তার না হওয়ায় এটি আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বলেও ধিক্কার দেন তিনি।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠনের বক্তারা সাংবাদিক প্রান্ত পারভেজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম জামাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মুসা মিয়া সহ ঢাকা বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category