বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলা,থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ Time View

সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলা,থানায় লিখিত অভিযোগ

কাপাসিয়া উপজেলা প্রতিনিধি:-গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েত ইউনিয়নের মাতাবপুর গ্রামে সাংবাদিক নুরুল ইসলামের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায়,একই গ্রামের বাসিন্দা মো.বাবুল খান বিভিন্ন সময় তার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছেন। তারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়,অভিযুক্তরা বাবুল খান রায়েত ইউনিয়নের যুবলীগ নেতা ও এলাকায় চিহ্নিত মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গত(৩০জানুয়ারি)সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে,অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এ হামলা চালায়।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানান,অভিযুক্তদের হুমকির কারণে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।এ অবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার এস আই রিপন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category