শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সরাইলে মারামারির মামলায় ইউপি সদস্য আপন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মারামারির মামলায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আপন মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় মারামারির মামলায় প্রধান আসামি ৯নং ওয়ার্ড দেওড়া ইউপি সদস্য আপন মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এরআগে সোমবার বিকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া কাসেম পট্টি রাস্তার মোড়ে এ মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন দেওড়া পশ্চিম পাড়ার এলাকার মৃত ওবায়েদ উল্লাহ ছেলে হাফিজ উল্লাহ বাপ্পি।

গ্রেপ্তারকৃত আপন মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া চারুহাটি এলাকার মৃত মন্নান মিয়ার ছেলে। তিনি দেওড়া ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।

বিষয়টি নিশ্চিৎ করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আপন মেম্বারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মারামারি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category