সরাইলের বিল্লাল মিয়ার ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ভূমিদস্যুরা
নিজস্ব প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল (উত্তর পাড়া) গ্রামের বিল্লাল মিয়া নামের এক ব্যক্তির বাড়ির গাছ কেটে ফেলে এবং ঘর বাড়ি ভাংচুর করে ও ঘরের সামনে ইটের দেওয়াল করে ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে জায়গা দখল করে ভূমিদস্যু মোঃ আলী মিয়া সহ আরও বেশ কয়েকজন।
উক্ত বিষয়ে দৈনিক শেষ সংবাদ কে বিল্লাল মিয়া জানান,আমি ব্রাহ্মনবাড়িয়া জেলায় ,সরাইল থানা মৌজা- অরুয়াইল, খতিয়ান নং- ৯০৫, দাগ নং- ১৮৬৫, ১৮৭০, জমির পরিমান ০৭ শতক নাল ও বাড়ী,ভিটা দলিল মোতাবেক মালিক হিসেবে দীর্ঘ একত্রিশ বৎসর যাবত ভোগ দখল করিয়া আসিতেছি।
এমতাবস্থায় কিছুদিন যাবত আমার বাড়ী ভিটা জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত থাকে মোঃ আলী মিয়া, মোঃ শরীফ মিয়া, মোঃ ইসলাম মিয়া, মোঃ শিরু মিয়া গং।তারই ধারাবাহিকতায় মোঃ আলী মিয়া, মোঃ শরীফ মিয়া, মোঃ ইসলাম মিয়া গং গত ২০ শে ডিসেম্বর ২০২৩ ইং তারিখে সকাল অনুমান ১০ ঘটিকার সময়ে আমার অনুপস্থিতিতে আমার বাড়ী ভিটায় থাকা কাঠাল গাছ, আম গাছ, বেল গাছ, নারিকেল গাছ, সাজনা গাছ সহ আরও বিভিন্ন ধরনের গাছ কাটিয়া ফেলে ও আমার চলাচলের রাস্তা বন্ধ করিয়া দেয়।আমি বাড়ীতে আসিয়া ইহার প্রতিবাদ করিলে উপরোক্ত ব্যক্তিগন আমাকে ও আমার স্ত্রী আউলিয়া বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমাদেরকে খুন করিয়া জায়গার সাধ মিটাইয়া দিবে বলিয়া হুমকি প্রদর্শন করে। সে জোর পূর্বক আমার মালিকানা বাড়ী ভিটা জবর দখল করিয়া নিবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় আমি ও আমার স্ত্রী প্রতিবাদ করিলে, তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে এলোপাথাড়ি ভাবে মারধর করে ,এমনকি খুন জখম করাসহ যে কোন ধরনের মারাত্মক দূর্ঘটনা ঘটাইতে চেষ্টা করে। এই ভূমিদস্যু বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং গাছ কাটার বিষয় নিয়ে সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করি। তিনি আরো বলেন,আমিসহ আমার পরিবার পরিজন চরম নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। তিনি দৈনিক শেষ সংবাদ কে আরো বলেন, আমার এই ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার মোঃ মাকসুদ মিয়া ও এলাকার সর্দার বাতেন মিয়া সহ আরো অনেক কে জানাইলে ও তারা কোন সমাধান না দিয়ে, মেম্বার মোঃ মাকসুদ মিয়া ও সর্দার বাতেন মিয়া ভূমিদস্যদের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে আজেবাজে কথা বলে ও প্রান নাশের হুমকি দেয়। এমনকি মেম্বার ও সর্দার ভূমিদস্যদের সাথে উপস্থিত থেকে আমার ঘরের সামনে একটি ইটের দেওয়াল করার সুযোগ করে দেয়। আমি এখন ঘর থেকে বের হইতে পারি না, আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি আমার এই জায়গার ঘটনার বিষয়ে কারো সাথে কথা বললে আমাকে মারধর শুরু করে। তাই উক্ত বিষয়টির জন্য আমি এলাকার জনগণ ও প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি, সঠিক বিচারের মাধ্যমে আমার দলিল মোতাবেক আমার জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া ও এই ভূমিদস্যু দের উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য।
উক্ত বিষয়ে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাকসুদ মিয়ার কাছে দৈনিক শেষ সংবাদ’ এর সংবাদ কর্মী জানতে চাইলে, তিনি বিভিন্ন তাল বাহানা ধরনের কথা বলেন, এমনকি তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চান না বলে সংবাদ কর্মী কে জানান।
অভিযোগকারী বিল্লাল মিয়া আরো বলেন, আমি এই বিষয়ে সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করি, অভিযোগের ভিত্তিতে সরাইল থানার বিট পুলিশ এস আই শামসুল আলম আসেন ঘটনার স্থলে, এসে তিনি আমার গাছ কাটার বিষয়টি দেখে য়ায। এবং তিনি আমাকে আশ্বাস দেয়,অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।এমতাবস্থায় উক্ত বিষয়ে সরাইল থানার বিট পুলিশ এস আই শামসুল আলমের কাছে দৈনিক শেষ সংবাদ এর সংবাদ কর্মী জানতে চাইলে তাহার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।