সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

সফলতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তানিয়া আক্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩২৬ Time View

তানিয়ার অর্জনে আলো ঝলমল এক পরিবার,১৮তম NTRCA পরীক্ষায়”পলিটিক্যাল সায়েন্স”বিষয়ে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদকঃ-সফলতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তানিয়া আক্তার—নন-গভার্নমেন্ট টিচার্স’রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (NTRCA) কর্তৃক আয়োজিত ১৮তম নিবন্ধন পরীক্ষায়”পলিটিক্যাল সায়েন্স”বিষয়ের একজন প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়ে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

তানিয়া আক্তার,পিতা আলী সোবান ও মাতা মমতার কন্যা,পাঁচ ভাই-বোনের একটি সাধারন মধ্যবিত্ত পরিবারের গর্বিত সন্তান।এক নিবেদিত প্রাণ শিক্ষার্থীর জীবন যাত্রা আজ পরিণত হয়েছে একটি অনন্য অধ্যায়ে।তানিয়ার বড় ভাই, সাংবাদিক শেখ মামুনুর রশিদ মামুন এ সাফল্যের খবরটি জানিয়ে বলেন,আজ আমাদের পরিবারের গর্ব—তানিয়া।তার অদম্য সাধনা,পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল আজ হাতে এসেছে।সে একজন শিক্ষক হিসেবে সমাজকে আলোকিত করার যাত্রায় যে ভাবে পা রাখলো,তা আমাদের সবার জন্যই এক অনুপ্রেরণা।তিনি আরও বলেন,আমি নিজে পরিবারের বড় সন্তান হলেও,তানিয়ার পড়াশোনার প্রতি নিষ্ঠা ছিল তুলনাহীন।আল্লাহর অশেষ রহমতে আজ সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে।এখন তার সামনে আরও বড় দায়িত্ব—জ্ঞান বিতরণ ও সমাজ গঠনে ভূমিকা রাখা।বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে মেধাবী ও মানবিক শিক্ষক প্রয়োজন,যারা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ থাকবেন না বরং শিক্ষার্থীদের জীবনবোধ ও মূল্যবোধেও আলোকিত করবেন।তানিয়ার এই অর্জন সেই আশার প্রতীক।উল্লেখ্য,১৮তম NTRCA চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০২৫ সালের ৪ জুন। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে প্রভাষক পদে নির্বাচিত হওয়া নিশ্চিতভাবেই তানিয়ার অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।

তানিয়ার এই সাফল্য কেবল তার পরিবারের জন্যই নয়,সমগ্র সমাজের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।একজন নারী শিক্ষার্থীর এ ধরনের কৃতিত্ব প্রমাণ করে—সঠিক দিকনির্দেশনা,চেষ্টার দৃঢ়তা ও পরিবারের সহানুভূতিশীল ভূমিকা মিললে যেকোনো স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।তানিয়া আক্তার,তুমি এগিয়ে যাও—তুমি আলোর পথের দিশারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category