শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সন্দ্বীপে আশ্রয়ণ প্রকল্পে ২৪০ টি ঘরের চাবি হস্তান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৪ Time View

সন্দ্বীপে আশ্রয়ণ প্রকল্পে ২৪০ টি ঘরের চাবি হস্তান্তর

চট্টগ্রাম প্রতিনিধি:- আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত ভাষা সৈনিক শহীদ জব্বার আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্বাচিত ক- শ্রেণীর ২৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠান ২২ মে বিকেল ৩ টা দীর্ঘাপাড়ে আশ্রয়ণ প্রকল্পে অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এস আনোয়ার হোসেন,আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ,ও দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কাশেম, উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল,মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি বলেন খুব অল্প সময়ের মধ্যে এই আশ্রয়ণ প্রকল্পে দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান করা হবে,একটি প্রাথমিক বিদ্যালয় করা হবে,একটি ক্লিনিক করা হবে এবং দীর্ঘাপাড়ের চারপাশে বেড়িবাঁধ করার পরিকল্পনা রয়েছে,তিনি আর ও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর শুধু আপনাদের কথা চিন্তা করে এই ঘরগুলো করে দিয়েছেন আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নামাজ পড়ে দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category