বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনারোধে ঠাকুরগাঁও জেলায় চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় ২১ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।

ঠাকুরগাঁও জেলা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ট্রাফিক ইন্সপেক্টর হাসান আলি,ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান।

চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৩ শতাধিক অটো রিক্সা, ত্রি হুইলার এবং বাস ও ট্রাকের চালক তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং সড়ক আইন বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন জানান, নি:সন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এতে করে আমাদের চালকরা আরো সচেতন হবে ।

তারা তাদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হবে আবার রাস্তার আইন এবং গাড়ি চালনার ক্ষেত্রেও সচেতন হবে। আমি এ ধরনের উদ্যোগকে বার বার গ্রহণ করার জন্য পৌরসভা এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনকে বলবো।

এতে একদিক থেকে যেমন আমাদের জান মালের নিরাপত্তা বৃদ্ধি পাবে অপরদিকে এ রাষ্ট্রেরই উপকার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category