শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় আহত আবু সাঈদ আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ ::কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ আবু সাঈদ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের আশতকা (মানিকপুর)গ্রামের হাজী মো: কেরামত আলীর দ্বিতীয় ছেলে এবং শহরের নগুয়া এলাকার কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসা অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকাল পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে তিনি তার প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে পৌরসভা কার্যালয়ের পাশে পিটিআই মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে পরে ঢাকার নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেয়া হয়।

আবু সাঈদের বড় ভাই স্কুল শিক্ষক সাদির মিয়া বলেন, ‘বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পিকআপ ভ্যানটি আমার ভাইয়ের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। মাথার অনেক অংশ তার থেঁতলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে শহরের হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালক আটক রয়েছে। লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিয়ম অনুযায়ী মামলা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ২টায় আবু সাঈদের প্রথম জানাজা তার শিক্ষাপ্রতিষ্ঠান কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসা অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সন্ধ্যায় দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category