শ্রীপুরে ভোট চাইতে ভোটারদের ধারে ধারে স্বতন্ত্র প্রার্থী
সাগর আহামেদ মিলন,ষ্টাফ রিপোর্টার:-গাজীপুর–৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ করেছেন,স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন।
তিনি বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।গণসংযোগকালে
আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।তিনি বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি।নির্বাচিত হলে গাজীপুর–৩ আসনকে একটি উন্নত,শান্তিপূর্ণ ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।অনেকেই তার আন্তরিকতা ও সহজ-সরল আচরণে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে দোয়া ও ভোট দেওয়ার আশ্বাস দেন।
প্রচারণার তৃতীয় দিনের কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।দিনব্যাপী এই গণসংযোগের মাধ্যমে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন,সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে সক্ষম হন বলে মনে করছেন তিনি।