রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

শেরপুরে হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২৪০ বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫২ Time View

স্বপন রবি দাস জেলা প্রতিনিধি হবিগঞ্জ:- ভারত থেকে অবৈধভাবে আসা ২৪০বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।গতকাল(২০ডিসেম্বর) বুধবার সকালে চেকপোস্ট বসিয়ে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের পাশ্ববর্তী এলাকা শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে যাত্রী ছাউনির সামনে চিনি ভর্তি ঢাকাগামী দ্রুতগতির ট্রাক ঢাকামেট্রো(ট- ২০৮১৫৩) কে সিগন্যাল দিলে পালানোর সময় এসব চিনি ও ট্রাক আটক করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায় যে,অবৈধভাবে চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার কাওছার আহমেদ এর নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে উল্লেখিত চিনির বস্তা ও ট্রাক আটক করা হয়। ভারত থেকে অবৈধভাবে এসব চিনি নিয়ে এসে বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয় বলে জানায় পুলিশ৷ ট্রাকের আটক করার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব। তিনি জানান এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে৷ ভারত থেকে চোরাইপথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আটকের সময় ড্রাইভারকে পাওয়া যায়নি। চোরাকারবারির নাম জানার চেষ্টা করছি। অচিরেই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category