বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

শুখান পুখুরী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও ::ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং –শুখান পুখুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- শুখান পুখুরী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান, শুখান পুখুরী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎকারী ভোটচোর, যুবলীগের অস্ত্রধারী ক্যাডার সহ নানা ধরনের অভিযোগ তুলে ধরেন।

তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় জোর করে ভোট নিয়ে চেয়ারম্যানের হয়ে লোকজনের ওপর জুলুম অত্যাচার শুরু করেছে। তার অত্যাচারে ইউনিয়নের লোকজন অতিষ্ঠ। তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান মুঠো ফোনে সাংবাদিকদেরকে বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তাদের হুমকির কারণে আমি ইউনিয়ন পরিষদে যেতে পারছি না। কোন দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি জড়িত না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category