সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন বিল্লাল চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ Time View

শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন বিল্লাল চেয়ারম্যান

মোঃ কামাল হোসেন প্রধান,শিবপুর প্রতিনিধি নরসিংদীঃ-নরসিংদীর শিবপুর-তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার সমর্থনে অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রবিবার বিকেলে পুটিয়া বাজারে উঠান বৈঠকে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন সাবেক চেয়ারম্যান চেম্বার অফ কমার্স নরসিংদী।তিনি বলেন,আমি আজকে আপনাদের সামনে দুই হাত পেতে হাজী আবেদ আলীর ছেলে হিসাবে মনজুর এলাহীর জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই,আলহাজ্ব আবেদ আলীর ছেলে মনজুর এলাহী সাহেব যতটুকু সম্ভব উনার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন,মনজুর এলাহী ভাইকে আপনারা ভোট দিবেন ও আত্মীয়-স্বজনদের নিকট ভোট চাইবেন এবং সহযোগিতা করিবেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,মোঃ বিল্লাল হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ,তিনি বলেন আমি এক বছর চার মাস হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব নিয়েছি।পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে কি পরিমান উন্নয়ন হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন।মনজুর এলাহী ভাই যদি এমপি হয় উনি আমাদের বাড়ির মানুষ,আমাদের ভাই হিসাবে পুটিয়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে। আমাদের পুটিয়া সেন্টার থেকে আব্দুল মান্নান ভূঁইয়া মন্ত্রী থাকা অবস্থায় পাস করতে পারেন নাই,আমরা সবাই মিলে দল-মত নির্বিশেষে মঞ্জুর এলাহী ভাইকে ধানের শীষ মার্কায় ১২ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করিব ইনশাল্লাহ।বাদল সরকার এর সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান পুটিয়া বাজার জামে মসজিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার মোঃ বাচ্চু মিয়া,শাহিন মোল্লা।উপস্থিত ছিলেন,আলহাজ্ব আব্দুল জলিল মেম্বার,হানিফ মাহমুদ,সোহরাব হোসেন সহ দলমত নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category