শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

শিক্ষার্থীদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭৭ Time View

শিক্ষার্থীদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ৭ম ব্যাচের দ্বারা গঠিত সংগঠন Organization of Disaster Management উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দুর্যোগ ব্যবস্থাপনার সম্পর্কে সচেতনতা করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকালে বরিশালের কর্ণকাঠী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে “Seminar on Raising Public Awareness about Disaster Management ” নামক শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদেরকে দুর্যোগ মুহূর্তে কি করনীয় এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ছিল এই সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়।

এ সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ রাব্বি প্রকাশ বলেন,আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হবার পর থেকেই পরিকল্পনা করছিলাম কিভাবে আমরা প্রাথমিক শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনার ভুল ধারণা থেকে বের করে আনা যায়।সে লক্ষ্য থেকেই আজকের এই সেমিনারের আয়োজন।আমাদের প্রাথমিক লক্ষ্য বরিশাল সকল প্রাথমিক বিদ্যালয়ের এরকম সেমিনার করা।ছোট বেলাতে স্কুলে বিভিন্ন বড় ভাইয়েরা বা বিভিন্ন সংগঠন বা সংস্থা থেকে লোক এসে আমাদের প্রজেক্টর মাধ্যমে বিভিন্ন কার্টুন,এনিমেশন দেখিয়ে আমাদের বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করতো।যেমন:- মীনা-মিঠু কার্টুন।আমরাও খুবই আগ্রহের সহিত সবকিছু উপভোগ করতাম।

যখন শুনতাম,আগামীকাল স্কুলে কার্টুন দেখাতে আসবে, তখন ওদিন আর স্কুলে যাওয়া বাদ দিতাম না।ঠিক তেমনি আজ আমরা Coastal Studies and Disaster Management ডিপার্টমেন্ট এর সকলে মিলে ছোট একটা উদ্যোগ নিয়েছি। Organization of Disaster Management,University of Barishal নামক সংগঠন এর প্রচেষ্টাতে Raising Public Awareness about Disaster Management নামক সেমিনারে কাজ করতে আমারা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই।ওখানে গিয়ে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সকল ছোট্ট ছোট্ট কোমল হৃদয়ের বাচ্চাদের নিয়ে আমরা জনসচেতনতা মূলক একটা কার্যক্রম পরিচালনা করি।তাদের সাথে গল্পে গল্পে তাদের কে প্রজেক্টরের মাধ্যমে ভূমিকম্প এবং বজ্রপাত এর বিষয়ে যতটুকু সহজভাবে পেরেছি আলোচনা করেছি,দুর্যোগ এর পূর্বে,দুর্যোগ কালিন এবং পরবর্তী সময়ে করণীয় বিষয় নিয়ে গল্প করি।শেষে তাদের জন্য কুইজ এবং পুরস্কার এর ব্যবস্থা করি।এটাকে তারা খুব উপভোগ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category