রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে শুরু করেন বাবার বাড়ি থেকেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

ইমরান হক-স্টাফ রিপোর্টার :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বাবার বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে তিনি তার বাবার বাড়ি সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটোয়ারী বাড়ি থেকে প্রচারণা শুরু করেন।  

সেখানে প্রথমে স্বজনদের কবর জিয়ারত করেন দীপু মনি। পরে দেবপুর দরপুর দরবার শরিফের পীর সাহেবের কবর জিয়ারত করেন। তারপর নিজ জন্মস্থান রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে পথসভা,কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা,আলগী এলাকায় বেশ কয়েকটি উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি। দীপু মনি বলেন,আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম আমার বাবার বাড়ি থেকেইব। আমি আপনাদের ঘরের সন্তান,আপনাদের বোন। আপনারা ২০০৮ সালে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন এবং ভোট দিয়েছিলেন বলেই আমি বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে উন্নয়ন কাজগুলো করেছি। গত ১৫টি বছর আমি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় যেভাবে নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি,সেভাবে আগামী ৭ জানুয়ারি আপনাদের মেয়েকে,আপনাদের দীপু মনিকে নৌকায় ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ করে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া,সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী,সদস্য আইয়ুব আলী বেপারী,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী,যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category