শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

শাহী দাওয়াখানা এন্ড হিজামা সেন্টার মাওনা শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

মুহসিন মিয়া শাহিন (গাজীপুর প্রতিনিধি):- গাজীপুরের ঐতিহ্যবাহী চিকিৎসা সেবা কেন্দ্র শাহী দাওয়াখানা এন্ড হিজামা সেন্টার মাওনা শাখার উদ্বোধন করা হয়,উনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শায়খুল হাদীস হযরত মাওলানা ডাঃ নজরুল ইসলাম দাঃবাঃ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আশরাফুল আলম সরকার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং এশিয়ান টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু। আরো উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু কল্যান সমিতির সভাপতি মেহেদী হাসান আশিক,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ আহমেদ আল আমিন সহ আরো স্থানীয় ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহী দাওয়াখানা এন্ড হিজামা সেন্টারের সফলতা কামনা করে বক্তারা বলেন,শাহী দাওয়াখনা এন্ড হিজামা সেন্টারের পরিচালক হাকিম মোঃ নূরুল আলম প্রধান দীর্ঘ 30 বছর যাবত মানুষদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তবে এতদিন শাহী দাওয়াখানা র সাতখামাইর চেম্বার ছিলো। বর্তমান সময়ে চিকিৎসা সেবার মান উন্নত হওয়ায় গাজীপুরের প্রান কেন্দ্র মাওনা বাজার বর্ণমালা মোড়ে এর দ্বিতীয় শাখা করা হয়। যাতে করে লোকজন নির্বিঘ্নে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। তাই উপস্থিত অতিথিবৃন্দ এবং ব্যবসায়ীরা উক্ত প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে হাকিম মোহাম্মদ নুরুল আলম প্রধান সাংবাদিকদের বলেন। শাহী দাওয়াখানা এন্ড হিজামা সেন্টার দীর্ঘ ৩০ বছর যাবত পরিচালনা করে আসছেন। নুরুল আলম প্রধান আরো বলেন এই চিকিৎসা সেবা ওনারা বংশগতভাবে করে আসছেন। বর্তমান আধুনিকতার সাথে তাল মিলিয়ে চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মাওনা তে আরেকটি শাখা করা হয়। মাওনা শাখাটি পরিচালনা করবেন হাকিম নুরুল আলম প্রধানের ঔরসযাত সন্তান হাকিম মোহাম্মদ মারুফ প্রধান।

মারুফ প্রধানের সাথে কথা বলে জানা যায়। পড়াশোনা শেষ করে চিকিৎসা সেবার জন্য জন্য বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেন। এবং ওনার বাবার সাথে দীর্ঘ দুই বছর যাবত ট্রেনিং করেন। তবে বর্তমান তিনি নিজেই শাহী দাওয়াখানা এন্ড হিজামা সেন্টারের মাওনা শাখা করেন। হাকিম মোহাম্মদ মারুফ প্রধান আরো বলেন মানুষের চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন যাবত যে চিকিৎসা সুনামের শহীদ করে আসছেন তা যেন সব সময় ধরে রাখতে পারেন সেজন্য সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করেন। পাশাপাশি গরিব অসহায় হতদরিদ্র মানুষদেরকে সম্পূর্ণ ফ্রিতে পরিস্থিতি বুঝে চিকিৎসা দিয়ে থাকেন। তিনি আরো বলেন মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category