শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথায় সেনাবাহিনীর টহল জোরদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথায় সেনাবাহিনীর টহল জোরদার

মোঃ ইলিয়াছ খান(সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:-ফরিদপুরে সালথা উপজেলায় শান্তি – শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরোও জোরদার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর নিজস্ব যানবাহনের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ভাড়া করা সিভিল গাড়ির মাধ্যমে রাত-দিনব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক,জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নিয়মিত টহলের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেনাবাহিনীর দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতি এলাকা জুড়ে নিরাপত্তার একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। বর্ধিত টহলের কারণে সাধারণ জনগণের মাঝে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান,আগের তুলনায় তারা এখন নিজেদের অধিকতর নিরাপদ বোধ করছেন। এর ফলে ভোদারদের মধ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ তৈরি হচ্ছে।বিশেষ করে ব্যবসায়ী,বয়স্ক ভোটার ও নারী ভোটারেরা জানান,নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল তাদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। অধিকাংশই মনে করছেন, এই নিরাপত্তা ব্যবস্থার কারণে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যে আসন্ন নির্বাচন আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা,সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাদের আস্থার শেষ আশ্রয়স্থল সেনাবাহিনীর এই তৎপরতার মাধ্যমে সালথা উপজেলায় একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে এবং ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category