শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

শহীদ রুদ্র সেনের পরিবারকে দিনাজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

দিনাজপুর জেলা প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার বাসিন্দা ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন-এর পিতা অধ্যাপক সুবীর কুমার সেনের নিকট দিনাজপুর জেলা জামাযাতের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

রুদ্র সেন (২২) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২৫ আগস্ট ২০২৪ রোববার বিকেল ৩ টায় শহরের পাহাড়পুরে রুদ্র সেনের বাড়ীতে গিয়ে তার পিতা অধ্যাপক সুবীর কুমার সেনের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তর শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

এ সময় জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর জেলা জামায়াতের নায়েবে অধ্যক্ষ মাওলানা আফজালুর আনাম, জামায়াত নেতা দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ মুজিবুর রহমান, জামায়াত নেতা এ্যাডভোকেট মোঃ মাইনুল আলম, অধ্যাপক আ স ম ইব্রাহীম, দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ রেজাউর করিমসহ দিনাজপুর জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২৪ সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন দিনাজপুরের বীর সন্তান রুদ্র সেন। পরে ১৯ জুলাই রাতে তার মরদেহ দিনাজপুরে আনা হয় এবং রাতেই তাকে দাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category