রাজশাহী প্রতিনিধি নূরুন নবী:শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে ১ নম্বর ওয়ার্ড প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মো:আজিজুল আলম বেন্টু,রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু,ওয়ার্ড সভাপতি রউফ,শ্রমিক লীগ জেলা সভাপতি আবদুল্লাহ খান,মোজাহার আলি,কৃষকলীগ নেতা কুদ্দুস খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এরআগে গত বুধবার (১০ জানুয়ারি) সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি হিসেবে শপথ নেন।