বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লুৎফর জ্জামান বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

আলী আজগর (পনির) নেত্রকোণা :: মদনে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে কাইটাইল ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খাগুরিয়া প্রধান সড়কে সাধারণ জনগণ এই কর্মসূচীতে অংশ গ্রহন করে।ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড খাগুরিয়া গ্রাম ও সহযোগী সংগঠনের ব্যানারে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের মুক্তি দাবীতে এ কর্মসূচীর আয়োজন করে ।

ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে মদন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, যুবদলের সভাপতি মোঃ সায়েদু জ্জামান হাদিছ,কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া, বিএনপি নেতা মোঃ মজলু মিয়া, যুবদল নেতা, মোঃ আনিছ মিয়া, আবেদ আলী,ছাত্রদলের
ইউনিয়ন সিনিয়র সভাপতি নেতা সারোয়ার জাহান মোঃ রুমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category