শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

লালপুরে মামা পরিচয়ে ৩ দিন রাত্রী যাপন শেষে প্রবাসীর স্ত্রীর মৃত্যু,মামা উধাও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৬ Time View

লালপুর নাটোর প্রতিনিধি :: নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচোরা গ্রামে দুবাই প্রবাসী সোহানুর রহমানের নিজ বাড়ি থেকে তার স্ত্রী শিউলী বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার(২৯শে জুন-২৪) সকালে তেনাচোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিউলী বেগম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে বলে জানা গেছে।স্থানীয়রা সংবাদকর্মীদের জানান,সোহানুর রহমান ও তাঁর ছোট ভাই রিপন আহমেদ দুজনেই দুবাই প্রবাসী।তাঁদের বাবা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন।এ জন্য সোহানুর রহমানের স্ত্রী শিউলী বেগম তাঁর দেড় বছর বয়সী সন্তান ও ছোট ভাই রিপনের স্ত্রী নিতু বেগম উভয় মিলে এই বাড়িতে থাকতেন।এরমধ্যে গত কয়েকদিন ধরে নিতু বেগম তাঁর পরীক্ষার জন্য বাবার বাড়িতে যান।এ সময় অজ্ঞাত এক ব্যক্তি শিউলী বেগমের মামা পরিচয় দিয়ে তিন/ চার দিন ধরে সেই বাড়িতেই ছিলেন।

শনিবার সকালে নিতু বেগম বাবার বাড়ি থেকে এই বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করলে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে কৌশলে পালিয়ে যায়। পরে নিতু বেগম ঘরে গিয়ে খাটের ওপর কাঁথা দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিউলী বেগমের মরদেহ দেখতে পায় এবং তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়।তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত ঐ মামার কোন হদিস মিলেনি।খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাছিম আহমেদ সংবাদ কর্মীদের জানান, প্রাথমিক ভাবে পুলিশের ধারণা শিউলী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ধারী ঐ মামার এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশের একাধিক টিম। এ ছাড়া উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category